| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালীগঞ্জে শিবিরের পিঠা মেলা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ৬:১০:০৮:অপরাহ্ন  |  106574 বার পঠিত
কালীগঞ্জে শিবিরের পিঠা মেলা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী প্রকাশনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সরকারি মাহতাব উদ্দিন কলেজ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ। মেলাটি রবিবার ও সোমবার—এই দুই দিন চলবে।

মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী গ্রামবাংলার পিঠা, ইসলামী সাহিত্য, প্রকাশনা স্টল এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখা যায়। সকাল থেকে কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মেলাপ্রাঙ্গণ ছিল মুখরিত।

সরকারি মাহতাব উদ্দিন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি হুসাইন আহমেদ বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের নৈতিক, সাংস্কৃতিক ও মননশীল বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সরকারি মাহতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ বলেন, এই প্রকাশনা ও পিঠা উৎসবের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে সুস্থ সাংস্কৃতিক চর্চা গড়ে তোলা এবং গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া। একই সঙ্গে বই ও প্রকাশনার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করাই এই মেলার লক্ষ্য।

মেলার সার্বিক ব্যবস্থাপনায় সরকারি মাহতাব উদ্দিন কলেজ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪