শেরপুর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার চালক মোহাম্মদ আলী (৪২)-এর লাশ উদ্ধার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। রোববার (৪ জানুয়ারি) সকালে নিহত মোহাম্মদ আলীর লাশ স্থানীয় সোহাগপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (৩ জানুয়ারি) রাতে তিনি তার প্রাইভেটকার নিয়ে যাত্রী তুলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকার উদ্দেশ্যে রওনা হন। এরপর তার সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। নিহত মোহাম্মদ আলী (৪২) শেরপুর সদর উপজেলার কুমরী কৃষ্ণপুর এলাকার আঃ খালেকের পুত্র ছিলেন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে রাজধানী ঢাকার উত্তরায় বসবাস করতেন।
এ বিষয়ে আশুগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল হোসাইন বলেন, আমরা অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা আদিব (১৯) নামে এক যুবককে আটক করেছি। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ইতোমধ্যে মোহাম্মদ আলীর লাশ শেরপুরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বাবা আঃ খালেক বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
রিপোর্টার্স২৪/এসএন