| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে এলপিজির দুই পরিবেশককে দেড় লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৫:১৮:০২:অপরাহ্ন  |  82700 বার পঠিত
মানিকগঞ্জে এলপিজির দুই পরিবেশককে দেড় লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে অতিরিক্ত দামে বোতলজাত এলপিজি বিক্রি ও ক্রেতাদের পাকা রশিদ না দেওয়ার অভিযোগে দুই পরিবেশককে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বেওথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং মেসার্স রায়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রেতাদের পাকা রশিদ সরবরাহ না করার প্রমাণ পাওয়া যায়।

এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে গিয়ে এলপিজি বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ যদি অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি সামসুন্নবি তুলিপসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪