| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় জরিমানা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৫:২৩:০৭:অপরাহ্ন  |  50562 বার পঠিত
তারাকান্দায় এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় জরিমানা

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় এলপিজি (সিলিন্ডার) গ্যাস নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ২ জন ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

৫ জানুয়ারি তারাকান্দা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারার আওতায় দাম বেশি রাখার অপরাধে ২ ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা নগদ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. নাজমুস সালেহীন।

এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মনজুরুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪