| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৭:১৩:৩৫:অপরাহ্ন  |  ১০৩০৮৮৭ বার পঠিত
ঝিনাইদহে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি: ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমিন উদ্দিন, শৈলকুপা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল জলিল, মহেশপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সহিদুল ইসলাম এবং হরিণাকুন্ডু উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাসিবুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, নির্বাচন পরিচালনা ও দুর্যোগ ব্যবস্থাপনায় গ্রাম প্রতিরক্ষা দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভিডিপি সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪