| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহের মাঠে মাঠে হলুদের সমারোহ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৭:২২:১৬:অপরাহ্ন  |  82394 বার পঠিত
ঝিনাইদহের মাঠে মাঠে হলুদের সমারোহ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষা ফুলের অপরূপ দৃশ্য। দিগন্তবিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে এখন হলুদের সমারোহ। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর অধিক ফলনের স্বপ্ন বুনছেন কৃষকেরা। আর ভালো ফলন পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে পরামর্শসহ প্রণোদনা।

দিগন্তবিস্তৃত মাঠের চারদিকে হলুদের সমারোহ। দেখলে মনে হয়, এটি যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস—যা শুধু সৌন্দর্যের নয়, বরং শীতকালীন বাংলার প্রাণের প্রতিচ্ছবি। মাঠের এই সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে মৌমাছির দল। ফুলে ফুলে মধু সংগ্রহের এই প্রাকৃতিক দৃশ্য মন কেড়ে নিচ্ছে প্রকৃতিপ্রেমীদেরও।

ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামের মাঠের এই চিত্র এখন জেলার সব উপজেলাতেই দেখা যাচ্ছে।

কৃষকেরা জানান, গত বছর স্থানীয় বাজারগুলোতে সরিষার চাহিদা ও দাম ভালো পাওয়ায় কৃষকেরা এবার সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ঝিনাইদহে সরিষার ভালো আবাদ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও ভালো ফলনের আশা করছেন তারা। সরিষার এমন দৃশ্য মন কাড়ছে প্রকৃতিপ্রেমীদেরও।

ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানো, শস্য নিবিড়তা ও জমির উর্বরতা বৃদ্ধির জন্য সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।

এদিকে আবাদ বৃদ্ধি ও ভালো ফলন পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের দেওয়া হচ্ছে প্রণোদনাসহ প্রযুক্তিগত নানা পরামর্শ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, এ বছর জেলার ৬ উপজেলায় ১৩ হাজার ২শ ২৯ হেক্টর জমিতে ১৯ হাজার ২শ ৩৫ মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪