| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘সেতুতে উঠলেই মনে হয় এই বুঝি পড়লাম’

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৭:২৭:২৮:অপরাহ্ন  |  ৯৮৭২২০ বার পঠিত
‘সেতুতে উঠলেই মনে হয় এই বুঝি পড়লাম’

জামালপুর প্রতিনিধি : ‘সেতুতে উঠলেই মনে হয় এই বুঝি পড়লাম’—জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চামারবাড়ি সেতু যেন মরণফাঁদে পরিণত হয়েছে।

গোয়ালের চর ইউনিয়ন পরিষদ থেকে বোলাকীপাড়া বাজার হয়ে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া ইউনিয়নের সংযোগ সড়কে গোয়ালের চর ইউনিয়নের চামারবাড়ি খালের ওপর নির্মিত এই সেতু দিয়ে প্রতিদিন ছয় থেকে সাতশ ছোট-বড় যানবাহন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার পথচারী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

এলাকাবাসী জানান, দুই উপজেলার লক্ষাধিক মানুষের চলাচলের জন্য ব্যবহৃত চামারবাড়ি খালের ওপরের সেতুটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

জানা যায়, আশির দশকের গোড়ার দিকে পায়ে হেঁটে চামারবাড়ি খাল পারাপারের জন্য এই ফুটসেতুটি নির্মাণ করা হয়। ইতোমধ্যে সেতুটির বয়স প্রায় অর্ধশত বছর পেরিয়ে গেছে। কিন্তু ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ এই সেতুটির দিকে এতদিন কেউ নজর দেয়নি।

অটোরিকশা চালক সাইদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে এই সেতুর ওপর দিয়ে চলাচল করছি।

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘সেতুর ওপর উঠলেই মনে হয় এই বুঝি ভেঙে পড়ি। কী করব, জীবন-জীবিকার তাগিদে যেতে হয়।’ তিনি আরও বলেন, চামারবাড়ি খালের পানি প্রবাহ অনেক আগেই বন্ধ হয়ে গেছে। এখানে সেতুর পরিবর্তে রাস্তা নির্মাণের প্রয়োজন রয়েছে। এ জন্য স্থানীয় এমপি, ধর্মমন্ত্রীসহ সব রাজনৈতিক নেতা ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে জানানো হয়েছে। কিন্তু তাদের কষ্ট রয়েই গেছে।

গোয়ালের চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রবীণ ব্যক্তি মোফাজ্জল হক বলেন, হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সেতুর ওপর দিয়ে চলাচল করছে।

গোয়ালের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, চামারবাড়ি খালটির পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। তবে নতুন সেতু নির্মাণের জন্য বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকৌশলী তোফায়েল আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, চামারবাড়ি খালের ওপর সেতু নির্মাণের পরিকল্পনা ইতোমধ্যে নেওয়া হয়েছে। তবে পানি প্রবাহ বন্ধ থাকায় এলাকাবাসী সেতুর পরিবর্তে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সরেজমিনে পরিদর্শনের কথা বলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪