| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০০ ব্যবসায়ী প্রতিনিধিদলসহ চীনা বাণিজ্যমন্ত্রী ঢাকায়

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৫ ইং | ১২:৫৪:১৯:অপরাহ্ন  |  ১৭৫৩৪২৫ বার পঠিত
২০০ ব্যবসায়ী প্রতিনিধিদলসহ চীনা বাণিজ্যমন্ত্রী ঢাকায়
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে দুইশ ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকা এসেছেন। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

শনিবার (৩১ মে) প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছায়। সূত্র জানায়, চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীন।

চীনা প্রতিনিধিদল ঢাকা সফরকালে আগামী রোববার (১ জুন) বিডা আয়োজিত এক সেমিনারে যোগ দেবে। সেমিনারে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এছাড়া সোমবার (২ জুন) জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে যোগ দেবে প্রতিনিধিদল। একইসঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি ইকোনমিক জোন পরিদর্শন করবেন তারা।

চীনা প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীন ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চীনা প্রতিনিধিদল ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়টি প্রাধান্য পাবে। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

চীনা প্রতিনিধিদলের ঢাকা সফর নিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, চীনা প্রতিনিধিদল বাংলাদেশ সফরকালে উভয়পক্ষ একটি বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠানের যৌথ আয়োজন করবে। সেখানে শত শত চীনা এবং বাংলাদেশি উদ্যোগ অংশগ্রহণ এবং আরও সহযোগিতার সুযোগ অন্বেষণ করবে।

এদিকে বিডা জানিয়েছে, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে আগামী এক দিনব্যাপী ‘চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্যবিষয়ক সম্মেলন অনুষ্ঠি হবে।  

সম্মেলনে প্রায় ১শ’টি চাইনিজ প্রতিষ্ঠানের ২৫০ বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নেবেন, এর মধ্যে ফরচুন ৫শ’র অন্তর্ভুক্ত ৬-৭ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও অংশ নেবেন। এ ছাড়া চীনের চার চেম্বার অব কমার্সের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশে এই প্রথম এত বৃহৎ সংখ্যক চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ী একযোগে বাংলাদেশ সফরে এলেন।  

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার সদ্য চীন সফর ও এপ্রিলে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের প্রত্যক্ষ ফলাফল এ সম্মেলন। চীনা বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহ বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চীন সরকারের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪