শেরপুর প্রতিনিধি: শেরপুরে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।সোমবার (৫ জানুয়ারি) বিকেলে শেরপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী আবু হানিফ, প্রচার সম্পাদক এবং শেরপুর জেলা টাইলস ও স্যানিটারি সমিতির সদস্য জাহিদুল খান সৌরভসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ্ব আরিফ হোসেন বলেন, শীতের কষ্ট সবাইকে সমানভাবে ভোগায় না। যারা বেশি অসহায়, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কোনো মানুষ যেন শীতে কষ্ট না পায়, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
রিপোর্টার্স২৪/এসসি