| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্গম চরাঞ্চলে ইউএনওর কম্বল বিতরণ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৯:১৩:৫৮:অপরাহ্ন  |  ১০৩০৩৭৩ বার পঠিত
দুর্গম চরাঞ্চলে ইউএনওর কম্বল বিতরণ
ছবির ক্যাপশন: চরহরিরামপুর ইউনিয়নের হাজার বিঘা চর ও পশ্চিম চরশালেপুর এই দুইটি দুর্গম এলাকায় প্রায় ৩০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ঘন কুয়াশা আর প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দুর্গম চরাঞ্চলের শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন। শীতের তীব্রতা বাড়লেও নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে তিনি নিজ উদ্যোগে চরাঞ্চলে গিয়ে কম্বল বিতরণ করেন।

গত রোববার (তারিখ) সকাল ১১টায় উপজেলা সদর থেকে রওনা হয়ে চরহরিরামপুর ইউনিয়নের হাজার বিঘা চর ও পশ্চিম চরশালেপুর এই দুইটি দুর্গম এলাকায় প্রায় ৩০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং চরহরিরামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পদ্মা নদীর তীরবর্তী প্রায় পাঁচ কিলোমিটার দুর্গম চরাঞ্চলের মেঠোপথ পেরিয়ে হাজার বিঘা চরের বালুরটেক এলাকায় ঘোড়ার গাড়িতে করে কম্বল পৌঁছানো হয়। সেখানে হতদরিদ্র ১৫০টি পরিবারের মাঝে বিনামূল্যে একটি করে মোট ১৫০টি কম্বল বিতরণ করা হয়।

পরবর্তীতে ইউএনও পশ্চিম চরশালেপুর গ্রামের আশ্রয়ণ কেন্দ্রে পৌঁছে আরও ১৫০টি শীতার্ত পরিবারের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন। এ নিয়ে গত দুই দিনে চরভদ্রাসন উপজেলায় দুস্থ মানুষের মাঝে মোট ৬০০টি কম্বল বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, জেলা প্রশাসকের ত্রাণ ভাণ্ডার ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ থেকে এসব শীতবস্ত্র সরবরাহ করা হয়েছে।

এদিকে চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর তীরবর্তী হওয়ায় প্রতিবছরই বহু পরিবার নদীভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারিয়ে রাস্তার পাশে কিংবা বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসবাস করছে। সরেজমিনে দেখা গেছে, বরাদ্দকৃত কম্বলের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম হওয়ায় এখনও অনেক শীতার্ত পরিবার শীতবস্ত্রের বাইরে রয়ে গেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪