| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাজেট ডকুমেন্টস অর্থ বিভাগের ওয়েবসাইটে দেখা যাবে

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৫ ইং | ১০:১৭:৪৪:পূর্বাহ্ন  |  ১৭১৭১৫১ বার পঠিত
বাজেট ডকুমেন্টস অর্থ বিভাগের ওয়েবসাইটে দেখা যাবে
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতা শেষ হওয়ার পর এ সংক্রান্ত ডকুমেন্টস অর্থ বিভাগের ওয়েবসাইটে দেখা যাবে।

রোববার (১ জুন) সরকারি এক তথ্যবিবরণীতে বিষয়টি জানিয়েছে তথ্য অধিদফতর।

এতে বলা হয়েছে, আগামীকাল সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতা সমাপ্তির পরপরই এ সংক্রান্ত ডকুমেন্টস অর্থ বিভাগের ওয়েবসাইটে দেখা যাবে।

এছাড়া, ঢাকায় তথ্য অধিদফতর থেকে সচিবালয়ে প্রবেশে অনুমতিপ্রাপ্ত গণমাধ্যম কর্মীরা বাজেট ডকুমেন্টস ও বাজেট বক্তৃতার কপি সংগ্রহ করতে পারবেন বলেও এতে জানানো হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪