| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবীতে নওগাঁয় সমাবেশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ০৮:০৯:৪৩:পূর্বাহ্ন  |  ১৭০৭১১৮ বার পঠিত
রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবীতে নওগাঁয় সমাবেশ

নওগাঁ প্রতিনিধি: পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবীতে নওগাঁয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তি মোড়ে, মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে নওগাঁ জেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টা ব্যাপি এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন ইউনূস আলী। এসময় বক্তব্য রাখেন মামুনুর রশীদ, আতিকুর রহমান সুমন, আবু সোহাইব প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যার শতকরা ৯৮ ভাগ মুসলমান। পবিত্র রমজান মাসে ছুটি পাওয়া মুসলিম শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার। রাষ্ট্র অবশ্যই জনগণের এই অধিকার নিশ্চিত করতে বাধ্য। তাই রমজান মাসে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং শিক্ষার্থীদের রোজা রাখার সুযোগ দেওয়া আবশ্যক।

বক্তারা আরও বলেন, রমজান মাসে দ্রব্যের মূল্য বৃদ্ধি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তারা অবিলম্বে পবিত্র রমজানে ক্লাস বন্ধ করে ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছেন। নয়ত দেশব্যাপী ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুশিয়ারি দিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪