| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাব রেজিস্ট্রার বদলি নিয়ে সতর্ক করলো মন্ত্রণালয়

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৫ ইং | ১৪:১৩:৩৪:অপরাহ্ন  |  ১৭৫১৯৩৫ বার পঠিত
সাব রেজিস্ট্রার বদলি নিয়ে সতর্ক করলো মন্ত্রণালয়
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: নিবন্ধন অধিদপ্তরের অধীন জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়ন নিয়ে অসাধু ব্যক্তিদের প্রলোভন বা প্রতারণার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

রোববার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেয় আইন মন্ত্রণালয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিবন্ধন অধিদপ্তরের অধীন জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের পদায়ন ও বদলি আইন ও বিচার বিভাগের একটি নিয়মিত কার্যক্রম। বদলি প্রক্রিয়ায় জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের আবেদন, কর্মকাল, স্বামী বা স্ত্রীর কর্মস্থল, চিকিৎসা ও অন্যান্য মানবিক প্রয়োজন বিবেচনায় নেওয়া হয়। উল্লেখিত বদলি কার্যক্রমে কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ বিষয়ে কোনো অসাধু ব্যক্তি বা গোষ্ঠীর কোনো ধরনের প্রলোভন, প্রস্তাব বা প্রতারণা থেকে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে, এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪