| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁসের ঘটনায় ১ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৪:২৪:০৭:অপরাহ্ন  |  ৯৭৪৭৫০ বার পঠিত
নওগাঁয় সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁসের ঘটনায় ১ গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি: নওগাঁয় সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁসের ঘটনায় র‌্যাব ১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ধামুরহাট থানাধীন খরমপুর এলাকা থেকে পলাতক আসামী **আনোয়ার হোসেনকে (৪১) গ্রেপ্তার করা হয়। তিনি খরমপুর, ধামুরহাট, নওগাঁ এলাকার বাসিন্দা এবং মোজাফ্ফর রহমানের পুত্র।

ঘটনার সূত্রে জানা যায়, ০৯ জানুয়ারি ২০২৬ তারিখে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ চলাকালে বিকাল ৪টার দিকে ২য় তলার কক্ষ নং-২০২ এর পরীক্ষার্থী আমির হামজা (রোল নং-৪৪১৪৮০০) মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস দেখে উত্তরপত্র পূরণ করছিলেন।

পরিদর্শক কক্ষে উপস্থিত থেকে আমির হামজাকে জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করেন, মোবাইল নং ০১৩৩৬৫৩৩৫১৯ থেকে প্রাপ্ত এসএমএস-এর মাধ্যমে উত্তর পূরণ করছেন। সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শক আমিরের উত্তর ও এসএমএস-এর মিল যাচাই করার পর বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতিনিধি সাকিল আহম্মেদকে জানানো হয়। এরপর জয়পুরহাট সদর থানার পুলিশ ৪.৩৫ ঘটিকায় ঘটনাস্থলে গিয়ে আমির হামজাকে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন, অজ্ঞাতনামা সহায়ক আসামিদের মাধ্যমে মোবাইল ফোনে উত্তরপত্র পূরণ করা হয়েছে।

এই ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের লিখিত অভিযোগের ভিত্তিতে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার আনোয়ার হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪