| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৭ বছর পর প্রাণ ফিরছে পানছড়ির লোগাং শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৬:৩৯:৩২:অপরাহ্ন  |  ৯৫০০২৬ বার পঠিত
১৭ বছর পর প্রাণ ফিরছে পানছড়ির লোগাং শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে

খাগড়াছড়ি প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর দলীয় কার্যক্রম থেকে বঞ্চিত হয়ে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ১নং লোগাং ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে আবারও প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আইনুল হোসেন ও ৪নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মাশরাফি (জীবন)-এর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে দীর্ঘদিনের অগোছালো ও জরাজীর্ণ কার্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। বছরের পর বছর অব্যবহারে নষ্ট হয়ে যাওয়া পরিবেশকে নতুনভাবে সাজিয়ে তোলার এই উদ্যোগে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

এ সময় উপস্থিত থেকে পানছড়ি উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মিলন মিয়া বলেন, “এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ দল ও সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধেরই প্রতিফলন।”

লোগাং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল জলিল এই মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল পাশা উদ্যোগটিকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে সংশ্লিষ্টদের সাধুবাদ জানান।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হলে এই কার্যালয়টি আবারও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে পরিণত হবে এবং লোগাং ইউনিয়নে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪