| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শফিকুল ইসলাম মাসুদকে দলের সকল পদ থেকে বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৭:০০:০৪:অপরাহ্ন  |  ৯৩৩৩১৮ বার পঠিত
শফিকুল ইসলাম মাসুদকে দলের সকল পদ থেকে বহিষ্কার

শেরপুর প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি।

আজ ১৩ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ বিএনপি থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়। দলীয় প্রার্থী হিসেবে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর কন্যা সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে মনোনয়ন দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪