| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুষ্ঠ নির্বাচন নিশ্চিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৭:০৮:০১:অপরাহ্ন  |  ৯৭৪৬৯০ বার পঠিত
সুষ্ঠ নির্বাচন নিশ্চিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন

শেরপুর প্রতিনিধি:  অবাধ, সুষ্ঠ  ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরজমিনে পরিদর্শন করেছেন অত্র জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার মো. কামরুল ইসলাম মহোদয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০ ঘটিকা থেকে অত্র  জেলার নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ। ভোট কেন্দ্রগুলো সরজমিনে পরিদর্শনকালে কেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষ, ভোটারদের প্রবেশের পথ ও সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তারা এলাকায় উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন ও ভোটারদেরকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য উৎসাহ প্রদান-সহ উপস্থিত ভোটার ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

এসময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিমার-রেজওয়ানা আফরিন, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান-সহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন৷


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪