| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাটমোহরে ১২৫ জন শীতার্ত মানুষের মাঝে সিসিডিবি’র শীতবস্ত্র বিতরণ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৭:৩০:২০:অপরাহ্ন  |  ৯৩৬৫৬৯ বার পঠিত
চাটমোহরে ১২৫ জন শীতার্ত মানুষের মাঝে সিসিডিবি’র শীতবস্ত্র বিতরণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে সিসিডিবি শাখার উদ্যোগে ১২৫ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সিসিডিবি চাটমোহর শাখার কাজীপাড়া নিজস্ব অফিস মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সারওয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সিসিডিবি কেন্দ্রীয় কার্যালয়ের অডিট অফিসার স্নিগ্ধা রোজারিও এবং থানার এসআই আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবি চাটমোহর শাখার সমন্বয়কারী আব্দুস সোবহান।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার চাটমোহর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সিসিডিবি চাটমোহর শাখার ম্যানেজার সাইফুউদ্দিন, হিসাবরক্ষক সাধন কুমার, মাঠ সংগঠক জনি হোসেন, রকিবুল, খোকন, বিপুলসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সারওয়ার হোসেন বলেন, কনকনে শীতে সিসিডিবি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে—এটি অবশ্যই একটি মানবিক কাজ। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সিসিডিবির ভূমিকা গুরুত্বপূর্ণ। আশা করি দেশের অর্থনীতিতে অবদান রাখতে প্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত থাকবে।

সমন্বয়কারী আব্দুস সোবহান বলেন, চাটমোহরের চলনবিল এলাকায় অনেক মানুষ অসহায়ভাবে বসবাস করছেন। শীতকালে তাদের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। মানবিকতা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ—এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪