| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতালের ভেতরে নারী ধর্ষণ, দুই আনসার সদস্যের ১৬৪ ধারায় জবানবন্দি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৯:২৪:৩০:অপরাহ্ন  |  ৯৫৯৬০৫ বার পঠিত
হাসপাতালের ভেতরে নারী ধর্ষণ, দুই আনসার সদস্যের ১৬৪ ধারায় জবানবন্দি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নাইট ডিউটির সময় এক নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই আনসার সদস্যকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাদের মানিকগঞ্জ জুডিশিয়াল আদালত–২-এ হাজির করা হলে আদালতের খাস কামরায় বিচারক সজীব চৌধুরীর উপস্থিতিতে আসামিদের জবানবন্দি গ্রহণ করা হয়।

এদিকে একই দিন দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। তিনি বলেন, ধর্ষণ মামলার দুই আসামি আজ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো দিক বা অতিরিক্ত ঘটনা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানের চার্জ শেষ হয়ে যায়। নিরাপত্তার কথা বিবেচনায় তারা সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।

অভিযোগ অনুযায়ী, ওই সময় হাসপাতালের গেটে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ সহায়তার আশ্বাস দিয়ে দম্পতিকে হাসপাতালের ভেতরে নিয়ে যান। পরে সেখানে স্বামীর কাছ থেকে স্ত্রীকে আলাদা করে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

ঘটনার পর বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করে। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪