| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতা হুমায়ন কবিরের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৯:২৮:২৬:অপরাহ্ন  |  ৯৭৬০৪৭ বার পঠিত
নারায়ণগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতা হুমায়ন কবিরের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে হুমায়ন কবির নামে এক কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত হুমায়ন কবির শহরের গলাচিপা এলাকার পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি মৃত চান শরীফ সরদারের ছেলে ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

এর আগে সোমবার রাত ৯টায় কারাগারে অসুস্থ হলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গত ১৮ ডিসেম্বর অসুস্থ অবস্থায় হুমায়ন কবিরকে সদর থানা পুলিশ গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি নারায়ণগঞ্জ কারাগারে বন্দি ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান বলেন, “সোমবার রাতে বন্দি হুমায়ন কবিরের বুকে ব্যথা অনুভূত হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪