চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৪ নম্বর গাজিরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন ৯ বছরের শিশু আবির নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিশুটির পিতা শেখ বাচ্চু (৪৫) ও মাতা আলেয়া বেগম (৩৯)। শিশু আবিরের সন্ধান পেতে অসহায় মা সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। এ ব্যাপারে মা আলেয়া চরভদ্রাসন থানায় এসে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, শিশু আবির মানসিক ভারসাম্যহীন। সে কম কথা বলে এবং নিজের ইচ্ছা ও খেয়ালখুশিমতো চলাফেরা করে। ৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখ দুপুর ২টা ০০ মিনিটে প্রতিদিনের মতো বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। সময় গড়িয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাননি।
নিখোঁজ আবির হোসেনকে কেউ দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে নিকটস্থ থানায় কিংবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
এসআই গোলাম হোসেন, চরভদ্রাসন থানা — মোবাইল: ০১৭২১-৯৪২৮৮৮
স্থানীয় মেম্বার সরওয়ার হোসেন — মোবাইল: ০১৭৭২-২২৭২৯১
শিশুটির পরিবার — মোবাইল: ০১৩০২-৯৩৬৭৬৮
মানসিক ভারসাম্যহীন শিশুটি নিরাপদে ফিরে আসার জন্য পরিবারসহ এলাকাবাসী সবার সহযোগিতা কামনা করছে।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, নিখোঁজ আবির হোসেনের মা আলেয়া থানায় আসার পর দ্রুত একটি মিসিং ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং সারা বাংলাদেশে বেতার বার্তা পাঠানো হয়েছে। এসআই গোলাম হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন