| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদালতের সামনে ট্রাকের চাপায় প্রাণ হারালেন বিচারপ্রার্থী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৩:২১:৪২:অপরাহ্ন  |  ৯৩১৫৪৪ বার পঠিত
আদালতের সামনে ট্রাকের চাপায় প্রাণ হারালেন বিচারপ্রার্থী

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়কে পণ্যবাহী ট্রাকের চাপায় এক পথচারী বিচারপ্রার্থী নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম।

নিহতের নাম মাধুলী ইসলাম ভূঁইয়া (৭০)। তিনি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা। সকালে তিনি রূপগঞ্জ থেকে চেক সংক্রান্ত একটি মামলার বিষয়ে আদালতে এসেছিলেন বলে জানান প্রতিবেশী রোকসানা ইব্রাহিম।

প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, জেলা আদালতের সামনে ঢাকা–নারায়ণগঞ্জ সড়কটি হেঁটে পার হওয়ার সময় চাষাঢ়ামুখী একটি ট্রাক তাঁকে চাপা দেয়।

ফতুল্লা থানার এসআই রেহানুল ইসলাম বলেন, “ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। চাপা দেওয়ার পরপরই ট্রাকটি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪