| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র নারী প্রার্থী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ০৯:০৪:১৯:পূর্বাহ্ন  |  ১৭০৩২০৫ বার পঠিত
জয়পুরহাটে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র নারী প্রার্থী

জয়পুরহাট প্রতিনিধি : আপিলে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র নারী প্রার্থী সাবেকুন নাহার শিখা। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করে। ফলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অংশগ্রহণে আর কোনো বাধা থাকল না।

আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে এক ভিডিও বার্তায় জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র নারী প্রার্থী সাবেকুন নাহার শিখা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৩ জানুয়ারি জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া এই প্রার্থীসহ দুটি আসনে মোট সাতজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার মনোনয়ন ফরমে এক শতাংশ ভোটারের নামের ভুল থাকায় মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। পরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। সাবেকুন নাহার শিখার আপিল নম্বর ৩১১।

আপিল শুনানি শেষে সাবেকুন নাহার শিখা বলেন, নির্বাচন কমিশনে করা আমার আপিল মঞ্জুর হয়েছে। আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই এক সপ্তাহ আমাদের জন্য ভিন্নরকম অভিজ্ঞতা ছিল। দেশে-বিদেশে অনেকেই দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

এছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দীন মণ্ডল এবং খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

একই কারণে স্বতন্ত্র প্রার্থী আব্বাস আলী ও আমিনুল ইসলামের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, দুটি আসনে মনোনয়ন দাখিলকারী ১৫ জনের মধ্যে ৭ জনের মনোনয়ন বাতিল হলেও ৫ জন প্রার্থী ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। এদের মধ্যে এখন পর্যন্ত তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪