| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জমা না দিতে পেরে কান্না করা সেই প্রার্থী এবার মনোনয়নপত্র জমা দিলেন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১২:০৮:০৭:অপরাহ্ন  |  ১৭০২৯১৮ বার পঠিত
জমা না দিতে পেরে কান্না করা সেই প্রার্থী এবার মনোনয়নপত্র জমা দিলেন

শেরপুর প্রতিনিধি : অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের এবি পার্টি মনোনীত আলোচিত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। বুধবার (১৪ জানুয়ারি) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর মাত্র পাঁচ মিনিট দেরিতে পৌঁছানোর কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। মনোনয়ন জমা দিতে না পেরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েই কান্নায় ভেঙে পড়েন এই প্রার্থী। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।

পরে আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা হাইকোর্টে রিট করেন। গত ১২ জানুয়ারি হাইকোর্ট তার মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে অনুমোদন দেন। এরপর বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ বিষয়ে আব্দুল্লাহ বাদশা বলেন, সময় বিলম্বের কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র গ্রহণ না করলে আমি হাইকোর্টে রিট করি। হাইকোর্টের অনুমোদনের পর আজ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছি। দু-এক দিনের মধ্যেই মনোনয়ন বৈধতা বিষয়ে ফলাফল পাওয়া যাবে। নতুন কোনো সমস্যা না হলে আমি শেরপুর-২ আসন থেকে ঈগল প্রতীকে নির্বাচন করব ইনশাআল্লাহ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪