| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরের মাদারগঞ্জে ৯ জুয়াড়ি কারাগারে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৮:৪১:১৮:অপরাহ্ন  |  ৯৫১৬৬৫ বার পঠিত
জামালপুরের মাদারগঞ্জে ৯ জুয়াড়ি কারাগারে

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে ইসলামপুর উপজেলা কৃষক লীগের কোষাধ্যক্ষ ও ইসলামপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সামিউল হক (৪৫)-সহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে গ্রেপ্তারদের জামালপুর আদালতে পাঠানো হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা।

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সুজন খান (৪২), পৌরসভার বালিজুড়ী এলাকার ইদ্রিস আলী ফকিরের ছেলে শুক্কুর আলী ফকির (৫০), গাবেরগ্রাম এলাকার মৃত ঠান্ডু মণ্ডলের ছেলে সোহেল মিয়া (৪০), একই গ্রামের ছবুর খানের ছেলে মৃত মজনু খান (৪৭), বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকার দুলাল মণ্ডলের ছেলে সাইদুল মণ্ডল (৩২), পশ্চিম সুখনগরী এলাকার বেলাল মণ্ডলের ছেলে নুর মোহাম্মদ (২৫), মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া এলাকার মৃত আজগর আকন্দের ছেলে বিদ্যুৎ আকন্দ (৩৫), ইসলামপুর উপজেলা কৃষক লীগের কোষাধ্যক্ষ ও সাবেক পৌর কাউন্সিলর সামিউল হক (৪৫) এবং বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার উত্তর টেংরাকুড়া এলাকার আব্দুল হামিদের ছেলে হাফিজুর রহমান (৩৫)।

সামিউল হক ইসলামপুর পৌর এলাকার পলাবান্দা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকেই বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে বিকেলে ওই এলাকার একটি কৃষিজমির পরিত্যক্ত স্থানে জুয়া খেলার সময় হাতেনাতে ৯ জনকে আটক করা হয়। এ সময় আরও ১০–১২ জন জুয়াড়ি পালিয়ে যায়।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯ জন জুয়াড়িকে হাতেনাতে আটক করা হলেও আরও ১০–১২ জন পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৭১ হাজার টাকা, সাত প্যাকেট তাস, একটি ত্রিপল এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪