| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতারক আটক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৯:২৩:৩৮:অপরাহ্ন  |  ৯৩৮৯৯৯ বার পঠিত
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতারক আটক

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় একসঙ্গে মোট চারজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ঝিনাইদহের লিটু, নাটোর জেলার বুলবুল (পিতা: নজরুল ইসলাম) ও মতিয়ার (পিতা: আব্দুর রশিদ) মুচলেকা নিয়ে সাধারণ ক্ষমা করে ছেড়ে দেওয়া হয়।

তবে অপর ব্যক্তি নিজাম উদ্দিন কিং (পিতা: মৃত খাইরুজ্জামান)-কে আটক করা হয়। তিনি স্থায়ীভাবে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার ধানমন্ডি ৮ নম্বর এলাকায় বসবাস করছেন বলে জানা গেছে।

জানা যায়, কালিগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ফরাসপুর গ্রামের বাসিন্দা মমিনুর রহমানের জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে দালালি করার উদ্দেশ্যে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ-এর সঙ্গে আলাপের একপর্যায়ে তার কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হলে জিজ্ঞাসাবাদের সময় অসংলগ্ন ও ভুল তথ্য প্রদান করেন। এতে তার প্রতারণার বিষয়টি স্পষ্ট হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

পরবর্তীতে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী দালালির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে এ মামলার রায় প্রদান করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪