| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের- প্রচারণায় গণভোটের আলোচনা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ০১:১৪:১৫:পূর্বাহ্ন  |  ৯৩৫৭৩৫ বার পঠিত
শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের- প্রচারণায় গণভোটের আলোচনা

শেরপুর প্রতিনিধি: শেরপুরে আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের মাঝে গণভোট সম্পর্কিত প্রচারণামূলক আলোচনা সভা ।

১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনেচর পূর্বপাড়া হাজী ইন্তাজ আলী মোড়ে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শাহনূর রহমান সাঈম। ওইসময় তিনি গণভোটের গুরুত্ব প্রসঙ্গে বলেন, তত্বাবধায়ক সরকারসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে শেখ হাসিনার আমলে এককভাবে নিতেন। গণভোটে হ্যা বিজয়ী হলে গুরুত্বপূর্ণ সেসব সিদ্ধান্ত সরকার ও বিরোধী দল মিলে নিতে হবে। আর কোন প্রধানমন্ত্রী যাতে নিজেকে সর্বেসর্বা না মনে করতে পারে, স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেজন্য হ্যা ভোটকে জয়ী করতে হবে।

বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্করের সভাপতিত্বে আলোচনা সভার উদ্বোধক ছিলেন মহিউস সুন্না মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ দেলোয়ার হোসেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম রেজা, চরশেরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আলী ও বিশিষ্ট সমাজসেবক মো. আনসার আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকিম।

আলোচনা শেষে স্থানীয়দের মাঝে গণভোটের প্রচারণা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। ওইসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ তিন শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪