| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীর পাংশা সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৩:২৬:১৪:অপরাহ্ন  |  ৯৪২৮৫১ বার পঠিত
রাজবাড়ীর পাংশা সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় মিরাজ শেখ (১৬) ও সজীব প্রামানিক (১৭) নামে দুই কিশোর নিহত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পৌর শহরের বিষ্ণুপুর এলাকা থেকে ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি অজ্ঞাত ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সজীব প্রামানিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় মিরাজ শেখকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিরাজ শেখ পৌর শহরের কুড়াপাড়া এলাকার ইব্রাহিম শেখের ছেলে এবং সজীব প্রামানিক একই গ্রামের সাইদুল প্রামানিকের ছেলে।

এ ঘটনায় পাংশা হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


রিপোর্টার্স২৪/এসএন



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪