জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন কোতয়ালীবাগ বাজার এলাকা হতে প্রতারণামুলকভাবে ধর্ষণ মামলার এজাহার নামীয় ২নং আসামি, গোলাম রব্বানী(৩৫), পিতা- নূর মোহাম্মদ ওরফে নছির সাং-নাকুরিয়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করেছে, জয়পুরহাট র্যাব ৫।
ঘটনা সূত্রে জানা যায়, মামলার এজাহার নামীয় গ্রেফতারকৃত ২নং আসামি গোলাম রব্বানী (৩৫), পিতা-নুর মোহাম্মদ ওরফে নাছির, সাং-নাকুরিয়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট ভূয়া কাজী সেজে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন মামুদপুর এলাকার বাসিন্দা মোঃ আরব আলী মোল্লা’র বিপত্নীক মেয়ের সাথে বর্ণিত মামলার ১নং আসামি, গোলাম হাফিজ ওরফে সাকিব (৩০) এর বিবাহ সম্পন্ন করেন।
বিবাহের পর উক্ত নব দম্পত্তি জয়পুরহাট জেলার সদর থানাধীন সরদারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। বিয়ের প্রায় ৩ মাস পর ১নং আসামি হঠাৎ করে ভিকটিমকে কোন কিছু না বলে নিজ বাড়ীতে চলে যায় এবং ভিকটিমের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। এক পর্যায়ে ভিকটিম জানতে পারেন যে, ১নং আসামি ভূয়া কাবিনমুলে প্রতারণামূলকভাবে ভিকটিমকে বিবাহ করেছেন। এ সংক্রান্তে ২নং আসামি ভিকটিমকে মোবাইল ফোনে জানান যে, বর্ণিত মামলার ১, ৩ ও ৪নং আসামির প্ররোচনায় তিনি ভূয়া কাজী সেজে কাবিননামা সম্পাদন করেছেন।
এ ঘটনায় ভিকটিম হতবম্ভ হয়ে পরেন এবং ঘটনার বিস্তারিত তার পরিবারকে অবগত করেন। ভিকটিম তার পরিবারের সাথে আলোচনা করে এ সংক্রান্তে জয়পুরহাট সদর থানায় এজাহার দায়ের করলে জয়পুরহাট থানার মামলা দায়ের করেন।
১৪ জানুয়ারি র্যাব-৫ সিপিসি-৩ এর একটি দল ঘটনার সহিত জড়িত এজাহার নামীয় ২নং পলাতক আসামি ভুয়া কাজী গোলাম রব্বানী (৩৫)কে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন কোতয়ালীবাগ বাজার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/এসএন