| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ০৮:০৬:৪৪:পূর্বাহ্ন  |  ১৬৪২৯১৯ বার পঠিত
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা

চাঁদপুর প্রতিনিধি : অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং ফ্রিজে কাঁচা খাবারের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণ করার অপরাধে চাঁদপুর শহরের ঢাকা হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং ফ্রিজে কাঁচা খাবারের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণ করার অপরাধে ঢাকা হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করেছে। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪