| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহরাস্তি খাল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৫:৩৭:৪৩:অপরাহ্ন  |  ৯২০৯৪৩ বার পঠিত
শাহরাস্তি খাল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া থেকে খুরশীদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে সূচিপাড়া ইউনিয়নের ফেরুয়া গ্রামের হাজী বাড়ি সংলগ্ন খালের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

খুরশীদা বেগম সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আয়নাতলী ফেরুয়া গ্রামের পূর্ব হাজী বাড়ির মৃত মোহাম্মদ আলীর মেয়ে। তার কোনো সন্তান নেই এবং স্বামীর সঙ্গে বেশ কয়েক বছর আগে বিবাহবিচ্ছেদ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, খুরশীদা বেগম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বাবার বাড়িতে থাকতেন। গত প্রায় পাঁচ বছর ধরে তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বাড়ির লোকজন তাকে বিভিন্ন স্থানে চিকিৎসা করাতেন। প্রায়ই তিনি কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। পরে লোকজন খুঁজে এনে বাড়িতে ফিরিয়ে আনতেন।

বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে খাবার খাওয়ার পর তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে নাস্তা খাওয়ার জন্য তাকে ঘরে ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা তাকে আর খুঁজে পাননি। পরে ঘটনাস্থলে মরদেহ পাওয়ার খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ওই বৃদ্ধার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪