| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহে নিরাপত্তা কার্যক্রম জোরদার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৬:৩৬:৩০:অপরাহ্ন  |  ৯৫৫৩০৯ বার পঠিত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহে নিরাপত্তা কার্যক্রম জোরদার

ঝিনাইদহ প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঝিনাইদহে জেলা পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা পুলিশের আয়োজনে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে টহল ও চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়।

বিশেষ করে শহরের পায়রাচত্বর, চুয়াডাঙ্গা স্ট্যান্ড, বাসটার্মিনাল, হামদহ, আরাপপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নির্বাচনী সময় কোন ধরনের সহিংসতা, নাশকতা বা অবৈধ কর্মকাণ্ড যেন সংঘটিত না হয় সেজন্য এই বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

এসময় কাগজপত্রবিহীন যানবাহন, অবৈধ মোটরসাইকেল এবং সন্দেহজনক যানচলাচলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অভিযান আগামী পনেরো দিন পর্যন্ত চলবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪