| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৬:৪৪:৫৭:অপরাহ্ন  |  ৯৫২০৭৬ বার পঠিত
নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন, সুবর্ণচর উপজেলার মোঃ আরিফ (২৫), মোঃ মাসউদ (২৯), মোঃ আকবর হোসেন সবুজ (৩৪), মোঃ সালাউদ্দিন (৩৫), মোঃ নুরুল হুদা (৩৫) এবং মোঃ জাবেদ হোসেন (৩০)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ উদ্দিন। এর আগে, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সোনাপুর টু-চেয়ারম্যানঘাট সড়কের মান্নান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে সোনাপুর টু-চেয়ারম্যানঘাট সড়কের মান্নান বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুটি পিকআপ ভ্যানে জাটকা ইলিশ পরিবহনকালে ২৫০০ কেজি জাটকা মাছসহ ছয়জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় আসামিদের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে দোষ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাদেরকে ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৪/৫ ধারায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নোয়াখালী জেলা ডিবি পুলিশের (ওসি) মোঃ আশরাফ উদ্দিন আরও বলেন, তাৎক্ষণিকভাবে প্রত্যেকে জরিমানার অর্থ পরিশোধ করায় তাদেরকে মুক্তি দেওয়া হয়। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪