| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’র সভা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১১:০৫:০৯:পূর্বাহ্ন  |  ১৬৮৯১৬২ বার পঠিত
শেরপুরে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’র সভা

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সংক্রান্ত ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’র সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান।

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঁঞা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, এনএসআইয়ের উপপরিচালক মো. ইফতেখারুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া প্রমুখ।

ওই সময় জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণসহ ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’র অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪