| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীছড়ি কলেজে জোন কর্তৃক রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১১:৫৯:৩৮:পূর্বাহ্ন  |  ১৬৪১৭৭১ বার পঠিত
লক্ষ্মীছড়ি কলেজে জোন কর্তৃক রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি কলেজে জোন কর্তৃক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে লক্ষ্মীছড়ি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কলেজের অডিটোরিয়ামে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম, পিএসসি, জি। এছাড়াও লক্ষ্মীছড়ি জোনের সেনা কর্মকর্তাগণ, লক্ষ্মীছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মর্তুজা, বাইন্যাছোলা–মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, লক্ষ্মীছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জোন কমান্ডার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

লক্ষ্মীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে লক্ষ্মীছড়ি সরকারি কলেজ, লক্ষ্মীছড়ি মডেল উচ্চ বিদ্যালয় এবং বাইন্যাছোলা–মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত রচনা প্রতিযোগিতায় লক্ষ্মীছড়ি সরকারি কলেজের ৬৬ জন, লক্ষ্মীছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের ৫২ জন এবং বাইন্যাছোলা–মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ৭৫ জন—সর্বমোট ১৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রচনা প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে তিনি উপস্থিত সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, নৈতিকতা ও মনোযোগী অধ্যয়নের গুরুত্ব সম্পর্কে মূল্যবান উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।

এ ধরনের শিক্ষামূলক, ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক, নৈতিক ও সৃজনশীল বিকাশে লক্ষ্মীছড়ি জোন নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও শিক্ষা, সামাজিক সচেতনতা ও যুবসমাজের ইতিবাচক উন্নয়নে লক্ষ্মীছড়ি জোনের এ ধরনের ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪