| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১২:০৯:৩২:অপরাহ্ন  |  ১৬৪১৭৭৭ বার পঠিত
খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সহযোগিতায় খাগড়াছড়ি প্রেসক্লাবের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৫০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, এই প্রশিক্ষণটি সাংবাদিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, তাতে সাধারণ মানুষ বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হচ্ছে। অপসংবাদ প্রচারের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। তাই বর্তমান সরকারের সমসাময়িক নির্বাচনী নিয়মনীতি মেনে কীভাবে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে—সে বিষয়ে এই প্রশিক্ষণের মাধ্যমে ধারণা পাওয়া গেছে, যা ভবিষ্যতে বাস্তব জীবনে কাজে লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের অপ-সাংবাদিকতা থেকে সতর্ক থেকে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার আহ্বান জানান।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, দৈনিক আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হুমায়ুন কবীর এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪