| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৮:২৫:০৭:অপরাহ্ন  |  ৯১৮৪৮০ বার পঠিত
নওগাঁয় মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি: ৫৬ জন মোবাইল ব্যবসায়ীকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে নওগাঁয় শান্তিপূর্ণভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মুক্তির মোড় নওজোয়ান ঈদগাহ মাঠের সামনে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ, নওগাঁ জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মোবাইল ব্যবসায়ী মানিক, জনি, সাজ্জাদ, আজিজ ও মহসিন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা গ্রেপ্তারকৃত ৫৬ জন মোবাইল ব্যবসায়ীর নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং NEIR বাস্তবায়ন স্থগিত করার আহ্বান জানান। পাশাপাশি ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ ও অপ্রচলিত মোবাইল ফোন ব্যবসার জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪