শেরপুর প্রতিনিধি: জেলা প্রাণিসম্পদ বিভাগ, শেরপুর-এর আয়োজনে সদ্য বিদায়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শেরপুর ডা. এবিএম আব্দুর রউফের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মনোরঞ্জন ধর, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, ময়মনসিংহ বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. রেজওয়ানুল হক ভূঁইয়া, জেলা ট্রেনিং অফিসার ও ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, শেরপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আবু সাঈদ সরকার, উপপরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, শেরপুর; ডা. মো. আনোয়ার হোসেন, ভেটেরিনারি অফিসার, জেলা ভেটেরিনারি হাসপাতাল, শেরপুর। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ, ভেটেরিনারি সার্জনবৃন্দ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মো. ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, শেরপুর।
রিপোর্টার্স২৪/এসএন