| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় চানাচুর কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৯:০১:০৫:অপরাহ্ন  |  ৯২০১৭১ বার পঠিত
বগুড়ায় চানাচুর কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অস্বাস্থ্যকর ও অনিরাপদভাবে খাদ্য উৎপাদনের দায়ে দুটি চানাচুর কারখানাকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে সদরের এরুলিয়া বানদিঘী এলাকায় জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাহী চানাচুর ও রুচি ফুডকে ১ লাখ টাকা করে সর্বমোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, অভিযানকালে উক্ত দুটি কারখানায় দীর্ঘ ২–৩ মাস ধরে পোড়া তেল ব্যবহার করে চানাচুর ভাজা হচ্ছিল। পাশাপাশি অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, ময়লা মেঝেতে এবং নোংরা পায়ে চানাচুরে মসলা মেশানো হচ্ছিল।

এছাড়াও অনুমোদনহীন ও নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার করে চানাচুর তৈরি, বিএসটিআইসহ প্রয়োজনীয় সকল মানসনদ ও নিবন্ধন ছাড়াই খাদ্য উৎপাদন এবং মোড়কে মিথ্যা ও অসম্পূর্ণ ঠিকানা ও তথ্য ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় উভয় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জব্দকৃত পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং অন্যান্য সাপোর্ট স্টাফ ও বগুড়া জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪