| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুরে বিএনপি’র নির্বাচনী আচরণবিধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৯:২৮:২৬:অপরাহ্ন  |  ৯১৮১০৫ বার পঠিত
দৌলতপুরে বিএনপি’র নির্বাচনী আচরণবিধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি’র নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সচেতনতামূলক তৃতীয় দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনপি দলীয় এমপি প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার তারাগুনিয়াস্থ বাসভবন চত্বরে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান বক্তা ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী আচরণবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া, ফিলিপনগর, মরিচা ও পিয়ারপুর ইউনিয়নের বিএনপি দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

কর্মশালায় বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লস্কর, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাসসহ বিএনপি দলীয় নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র সুসংহত করতে নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলা সবার জন্য অপরিহার্য। প্রত্যেক নেতাকর্মীকে নির্বাচন আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

এর আগে গত সোমবার ও মঙ্গলবার উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। তিন দিনের কর্মশালায় দৌলতপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪