| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষক গুরুতর আহত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ২২:১৫:১৭:অপরাহ্ন  |  ৯২০৪৯২ বার পঠিত
কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষক গুরুতর আহত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার চেংনা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে স্কুল শেষে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় চেংনা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ জহিরুল ইসলাম (৪৫) জানান, তিনি সহকর্মী, আইসিটি শিক্ষক তামান্না (৩৫) ও তার কোলে থাকা ছোট্ট শিশুকে নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনাটি ঘটে বিদ্যালয় থেকে প্রায় একশ গজ দূরে চার রাস্তার মোড়ের কাছে।

জহিরুল ইসলামের ভাষ্য অনুযায়ী, ডান দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাদের ব্যবহৃত বাইকে ধাক্কা দিলে শিক্ষিকা তামান্না ও তার কোলে থাকা শিশু রাস্তার পাশে পড়ে যায়। শিশুর বড় কোন ক্ষতি হয়নি। তবে তামান্নার মাথা ফেটে গুরুতর জখম হয় এবং জহিরুল ইসলামের ডান পায়ের একটি আঙুল ভেঙে যায়। এছাড়া তার হাঁটু ও পায়ের গোড়ালি রক্তাক্ত জখম হয়।

আহত শিক্ষিকা তামান্নাকে অচেতন অবস্থায় দ্রুত মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তার কাঁধের একটি হাড় ভেঙে গেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কাপাসিয়া উপজেলা সদরের রেডিয়াম হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটানো মোটরসাইকেলটির চালক চেংনা সাহেবানিয়া বাড়ীর মৃত মৌলভী আব্দুর রউফ মিয়ার ছেলে মোঃ শরীফ আকন্দ (৩৭)। তিনি পূর্বেও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর জন্য পরিচিত।

চেংনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা দুর্ঘটনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন,আমাদের শিক্ষক ও শিক্ষিকাদের এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সকলকে অত্যন্ত মর্মাহত করেছে। আমরা দ্রুত বিচার এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করছি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪