| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নদীতে কন্যাশিশু ফেলে, মা থানায় এসে নিজের গ্রেপ্তার দাবি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ২৩:২০:১৪:অপরাহ্ন  |  ১৬৮৪০৮৭ বার পঠিত
নদীতে কন্যাশিশু ফেলে, মা থানায় এসে নিজের গ্রেপ্তার দাবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ১৬ মাস বয়সি কন্যাশিশুকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন এক মা। ঘটনার পর ওই নারী নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে নিজের গ্রেপ্তার দাবি করেন।

পত্নীতলা থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মা থানায় এসে জানান, তিনি শিশুটিকে নদীতে ফেলে দিয়েছেন এবং পুলিশকে তাকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। 

স্থানীয় খমির শেখ শিশুটিকে পানির মধ্য থেকে জীবিত উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসা দেন। পরে শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দায়িত্বরত চিকিৎসকরা জানান, শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত।

শিশুর বাবা মেহেদী হাসান বলেন, আমার স্ত্রী কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন ও শিশুটিকে হাসপাতালে দেখতে গিয়েছেন। তিনি শিশুটিকে উদ্ধারকারীর স্বীকৃতিস্বরূপ আর্থিক পুরস্কার প্রদান করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত করা হয়েছে, শিশুটির নিরাপত্তা ও মায়ের মানসিক চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪