| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে ভাসমান দুস্থদের মাঝে কম্বল বিতরণ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৩:৩২:৩২:অপরাহ্ন  |  ৯০৯১৫৩ বার পঠিত
মানিকগঞ্জে ভাসমান দুস্থদের মাঝে কম্বল বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে মধ্যরাতে খোলা আকাশের নিচে শুয়ে থাকা ভাসমান দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে শহীদ রফিক সামাজিক কল্যাণ পরিষদ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ডেবোনায়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

বৃহস্পতিবার রাত ১২টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড বাস টার্মিনাল এলাকায় এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় প্রায় পাঁচ শতাধিক মানুষ খোলা আকাশের নিচে ঘুমিয়ে থাকেন। দিন দিন এই সংখ্যা বাড়ছে। গত ১৬ বছর যাবৎ এই কর্মসূচিটি বাসস্থানহীন দুস্থদের জন্য আয়োজন করে আসছে শহীদ রফিক সামাজিক কল্যাণ পরিষদ।

আয়োজিত কর্মসূচিতে সংগঠনটির সভাপতি নেহায়েত হাসান সবুজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহ জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক কাজী বিপু রহমান, শিশির কুমার, জেলা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিহির, জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, সমাজসেবী সেফালী আক্তার, মাজেদুল ইসলাম, কাজী প্রাচুর্য রহমান, শহীদ রফিক সামাজিক কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী হালিম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম রবি এবং দপ্তর সম্পাদক জিসানুর রহমান প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪