| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে শহীদ জিয়াউরের জন্মবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৫:১৯:২১:অপরাহ্ন  |  ৯১১৪৯৫ বার পঠিত
ঝিনাইদহে শহীদ জিয়াউরের জন্মবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালেই শহরের সরকারি কেসি কলেজ চত্বরে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও ড্যাবের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই মেডিকেল ক্যাম্পে শহরের বিভিন্ন এলাকার কয়েকশ’ অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনা মূল্যে বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পে মোট ২২ জন অভিজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সেবা দেন। আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মানবিক ও সামাজিক দায়বোধ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪