| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া এপিবিএন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৫:৪৪:০৫:অপরাহ্ন  |  ৯২২৫৬১ বার পঠিত
বগুড়া এপিবিএন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

বগুড়া প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিদ্যালয় ক্যাটাগরিতে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ (এপিবিএন) বগুড়া সদর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ও জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এই স্বীকৃতির সনদ তুলে দেন।

এপিবিএন সূত্রে জানা যায়, ১৯৮৬ সালে বগুড়া সদরের নিশিন্দারা এলাকায় প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। বর্তমানে এখানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিগত কয়েক বছর ধরে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি, এইচএসসি এবং প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে। বগুড়া ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।

এই সাফল্যের জন্য বগুড়া ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) ও এপিবিএন পাবলিক স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি মো. শহীদ আবু সরোয়ার গভর্নিং বডির পক্ষ থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণঢালা অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এছাড়াও তিনি এই কৃতিত্বপূর্ণ অর্জনের নেপথ্যে থাকা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবা হক, ট্যাগ অফিসার সিনিয়র এএসপি মোহাম্মদ তৌফিকুল ইসলাম, শিক্ষক মণ্ডলীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪