| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আপিল শেষে ৮ প্রার্থীকে বৈধ ঘোষণা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৬:৩৫:১৯:অপরাহ্ন  |  ৯২৭৩০১ বার পঠিত
আপিল শেষে ৮ প্রার্থীকে বৈধ ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা যাচাই-বাছাই শেষে ফরিদপুর-৪ আসনে বিভিন্ন কারণে বাদ পড়া প্রার্থীদের মধ্যে আপিলে ৩ জন প্রার্থী বৈধতা ফিরে পেয়েছেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, আপিল নিষ্পত্তি শেষে মোট ৮ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন এবং তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ফরিদপুর-৪ (চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা) আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন ৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছিল। পরে আপিল শুনানি শেষে আরও ৩ জন প্রার্থী বৈধতা ফিরে পাওয়ায় মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে।

বৈধ প্রার্থীরা হলেন— মো. শহিদুল ইসলাম বাবুল (বিএনপি), মো. সরোয়ার হোসাইন (জামায়াত), মিজানুর রহমান (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. ইসহাক চৌধুরী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), রায়হান জামিল (জাতীয় পার্টি), আতাউর রহমান (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), স্থপতি মুজাহিদ বেগ (স্বতন্ত্র) এবং মুহাম্মদ মজিবুর হোসাইন (স্বতন্ত্র)।

ফরিদপুর-৪ আসনের তৃণমূল পর্যায়ের ভোটারদের প্রত্যাশা, এবারের নির্বাচনে যেন কোনো সংঘাত, সহিংসতা কিংবা ভোট কারচুপির ঘটনা না ঘটে। তারা প্রার্থীদের গ্রহণযোগ্যতা ও প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন দেখতে চান।

তবে জোটভিত্তিক নির্বাচনের কারণে যেকোনো সময় কোনো প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালে জয়-পরাজয়ের সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪