| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিপ্রবি’তে শুরু হলো দুই দিনব্যাপী জাতীয় ট্যুরিজম কনফারেন্স

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ১১:৪৭:৪৯:পূর্বাহ্ন  |  ১৬২২৩১২ বার পঠিত
রাবিপ্রবি’তে শুরু হলো দুই দিনব্যাপী জাতীয় ট্যুরিজম কনফারেন্স

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘RMSTU National Tourism Conference 2026’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে কনফারেন্সের উদ্বোধন করেন রাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।

দুই দিনব্যাপী এই কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন ও কনফারেন্স সভাপতি ড. মুহাম্মদ রহিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হোসেন উদ্দিন শেখর।

“Tourism Tomorrow: Nature’s Next Fleck to Explore”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কনফারেন্সের প্লেনারি সেশনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এম. ফরিদুল ইসলাম এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন রাবিপ্রবি’র ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও কনফারেন্সের কো-চেয়ারপারসন মোসা. হাবিবা। সমাপনী বক্তব্য দেন কনফারেন্সের সদস্য-সচিব ও একই বিভাগের সহকারী অধ্যাপক জি. এম. সেলিম আহমেদ।

কনফারেন্সের দ্বিতীয় দিন শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কী-নোট স্পিচ, ওরাল প্রেজেন্টেশন ও পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা ৪৬ মিনিটে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কনফারেন্সের কার্যক্রম শেষ হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪