| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৮:৩০:১৮:অপরাহ্ন  |  ৯২৬৭৪৪ বার পঠিত
খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি : গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের গণভোট সম্পর্কিত একটি রেকর্ডকৃত বক্তব্য ডিসপ্লেতে প্রচার করা হয়। এতে গণতন্ত্র রক্ষায় গণভোট প্রদানের মাধ্যমে দেশের জনগণকে উদ্বুদ্ধ করা হয়।

মতবিনিময় সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘জুলাইয়ের চেতনাকে ধারণ করে এই গণভোটের মাধ্যমে জনগণের দাবি তুলে ধরা হয়েছে। “হ্যাঁ” ভোট প্রদানের মাধ্যমে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। একই সঙ্গে “হ্যাঁ” ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ তাদের মুক্ত মত প্রকাশ করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের জন্য সবাই প্রস্তুত থাকবেন। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।’ এ সময় তিনি সবাইকে হ্যাঁ ভোট প্রদানের জন্য আহ্বান জানান।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং জেলার ছাত্র প্রতিনিধি রাকিব মনি ইফতি।

বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের জনগণ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগে ব্যর্থ হয়েছেন। ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ায় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে “হ্যাঁ” ভোট প্রয়োগের মাধ্যমে দেশে একটি অভূতপূর্ব পরিবর্তন আসবে।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধা ও ছাত্র প্রতিনিধিরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪