| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ ঢাকার বিমানবন্দরে আটক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৯:৩৬:২০:অপরাহ্ন  |  ৯২০৪৭৯ বার পঠিত
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ ঢাকার বিমানবন্দরে আটক

রাজবাড়ী প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজবাড়ী জেলা সভাপতি মো. শাহিন শেখকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ থেকে আটক করা হয়েছে।শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

আটক শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে। তিনি ২০২২ সালের মার্চ মাসে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪