জেলা শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে ফেনী জেলার ছয়টি উপজেলার মধ্যে প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচন করা হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজির আহমেদ পলাশ বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ঘোষণা করার ক্ষেত্রে পরীক্ষার ফলাফল, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষকদের যোগ্যতা ও পাঠদানের পদ্ধতি, খেলাধুলায় নৈপুণ্য, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, পাঠ্যক্রম ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ও দক্ষতা, স্কাউট ও গার্লস গাইড কার্যক্রম এবং যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবস পালনসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা হয়।
তিনি আরও বলেন, এর পাশাপাশি মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান ও ই-লার্নিং পদ্ধতিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হলে পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে হয়, যেখানে একই মানদণ্ডে মূল্যায়ন করা হয়।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় তিনি বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার মাধ্যমেই একটি প্রতিষ্ঠান সাফল্যের শিখরে পৌঁছাতে পারে।
উল্লেখ্য, রামনগর খাজা মঈন উদ্দিন চিশতী (রা.) উচ্চ বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।
রিপোর্টার্স২৪/এসএন